Sylhet Today 24 PRINT

আটক হলো ঢাকা মেডিকেল থেকে পালিয়ে যাওয়া কয়েদি

সিলেটটুডে ডেস্ক |  ০৪ ডিসেম্বর, ২০১৬

অবশেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া কয়েদিকে মো. সোহেলকে (৪২) ছয়দিন পর আটক করেছে কারা পুলিশ।

রোববার (০৪ ডিসেম্বর) ভোরে কেরানীগঞ্জের নুড়ার চর থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর কবির।

মো. সোহেল মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী। সোহেল কারাগারে অসুস্থ হলে গত ২৭ নভেম্বর (রবিবার) চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

ভর্তির দুই দিনের মাথায় গত মঙ্গলবার (২৯ নভেম্বর) হাসপাতালের শৌচাগার থেকে পালান সোহেল।

এ ঘটনায় মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে ওই কয়েদি পালিয়ে যাওয়ার পর দায়িত্বে অবহেলার কারণে কারারক্ষী মো. নজরুল ও আব্দুল আজিজকে  সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছিলেন ঢাকার জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর কবির।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.