সিলেটটুডে ডেস্ক | ০৪ ডিসেম্বর, ২০১৬
কক্সবাজারের চকরিয়ার চিংড়ি জোন এলাকায় দুইটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় কারখানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং অস্ত্র তৈরির সরঞ্জামসহ ছয়জনকে আটক করা হয়।
র্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্পের ইনর্চাজ মেজর মোহাম্মদ হাসান তারিক বলেন, গোপন সংবাদে আজ রোববার (৪ ডিসেম্বর) ভোর রাত থেকে সকাল ১১ পর্যন্ত চকরিয়ার চিরিংগা ইউনিয়নের চিংড়ি জোন খ্যাত চরনদ্বীপ এলাকায় অভিযান চালায় র্যাব। সেখানে দুইটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পান তারা। এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং অস্ত্র তৈরির সরঞ্জামসহ ছয়জনকে আটক করে র্যাব।
এ ব্যাপারে আজ বিকেল সাড়ে ৩ টায় র্যাব কার্যালয়ে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাবের ওই কর্মকর্তা।