Sylhet Today 24 PRINT

দিনাজপুরে গুলিবিদ্ধ তিন যুবকের লাশ উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ০৫ ডিসেম্বর, ২০১৬

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ এলাকা থেকে তিন যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার সকাল পৌনে ১০টার দিকে লাশগুলো উদ্ধার করে থানায় নেওয়া হয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, কলাবাড়ী মাদ্রাসার পাশে লাশ তিনটি পড়ে থাকতে এলাকাবাসী পুলিশকে খবর দেন। এর পাশে পুলিশ বক্স রয়েছে।

নিহত তিনজনের শরীরে গুলির দাগ রয়েছে। এঁদের বয়স ২৮ থেকে ৩০। তাঁদের মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ।

ওসি জানান, উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা লাশগুলো উদ্ধার করে থানা নিয়ে এসেছেন। নিহতদের কারো পরিচয় জানা যায়নি।

স্থানীয় সাংবাদিক আবদুল গাফফার জানান, সকালে লাশগুলো দেখে পুলিশকে খবর দেওয়া হয়। স্থানীয় লোকজন নিহতদের কাউকে চিনতে পারেননি বলেও জানান তিনি।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.