Sylhet Today 24 PRINT

বেনাপোলে অস্ত্র ও গুলিসহ আটক ১

বেনাপোল প্রতিনিধি |  ০৫ ডিসেম্বর, ২০১৬

বেনাপোলে ১টি ওয়ান শুটার গান ও ১ রাউন্ড গুলিসহ শাহিন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (৪ ডিসেম্বর) রাতে বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের দক্ষিণ বারোপোতা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক শা‌হিন বারপোতা গ্রামের মুনাফবর বিশ্বাসের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে আমরা জান‌তে পা‌রি নাশকতামূলক কাজের উদ্দেশ্যে কয়েকজন যুবক একত্রিত হয়েছে। এ সময় পুলিশ সেখা‌নে অভিযান চালিয়ে বারপোতা গ্রামের জিবলীতলা এলাকা থেকে তাকে আটক করে। এ সময় তার কাছে একটি ওয়ান শুটার গান ও ১ রাউন্ড গুলি পাওয়া যায়।

বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) নুর আলম জানান, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে। সোমবার দুপুরে তা‌কে যশোর আদালতে সোপর্দ করা হয় বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.