Sylhet Today 24 PRINT

মেহেরপুরে পুলিশের সঙ্গে \'বন্দুকযুদ্ধে\' নিহত ৩

সিলেটটুডে ডেস্ক |  ০৬ ডিসেম্বর, ২০১৬

মেহেরপুরের গাংনী উপজেলায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' তিনজন নিহত হয়েছে।

সোমবার মধ্যরাতে উপজেলার পুরাতন মঠমুড়া গ্রামে একটি ইটভাটার কাছে এ ঘটনা ঘটে।

গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান, রাতে একদল ডাকাত ওই গ্রামে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘিরে ফেললে ডাকাতরা পুলিশের দিকে হাতবোমা নিক্ষেপ করে এবং গুলি করে। পুলিশ পাল্টা গুলি করলে আধাঘণ্টা বন্দুকযুদ্ধ হয়।

একপর্যায়ে ডাকাতরা পালিয়ে গেলে ঘটনাস্থলে তিন ডাকাতের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়।

পুলিশ ঘটনাস্থল থেকে দুটি বন্দুক, দুটি তাজা বোমা ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করেছে বলে জানান ওসি আহসান। তবে নিহতদের পরিচয় জানাতে পারেননি তিনি।

এ ঘটনায় ছয় পুলিশ সদস্য আহত হয়ে বলে জানান ওসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.