Sylhet Today 24 PRINT

ঝিনাইদহে বিশেষ অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৫৭

ঝিনাইদহ প্রতিনিধি |  ০৬ ডিসেম্বর, ২০১৬

ঝিনাইদহে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র, গুলি, মাদক এবং তিন চরমপন্থিসহ ৫৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত থেকে মঙ্গলবার (৬ ডিসেম্বর) ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ঝিনাইদহ সদরে ২১ জন, শৈলকূপায় ১০, হরিণাকুন্ডুতে ৪, কালীগঞ্জে ১০, কোটচাঁদপুরে ৪, মহেশপুরে ৭ জনকে থানা পুলিশ ও ১ জনকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ আটক করেছে।

ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, ৬টি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি, মাদক ও তিন চরমপন্থিসহ বিভিন্ন মামলায় ৫৭ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.