Sylhet Today 24 PRINT

বেনাপোল বন্দরের পরিচালককে বদলী

বেনাপোল প্রতিনিধি |  ০৭ ডিসেম্বর, ২০১৬

বেনাপোল বন্দরের পরিচালক নিতাই চন্দ্র সেনকে বদলী করা হয়েছে।

বুধবার (৭ ডিসেম্বর) সকালে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাঁর বদলীর আদেশ আসে বেনাপোলে। তাঁকে জেনারেল ম্যানেজার হিসাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বদলী করা হয়। তাঁর স্থলে বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত ট্রাফিক পরিচালক আব্দুল জালিল।

উল্লেখ্য, বন্দর পরিচালক নিতাই চন্দ্র সেন ২০১৪ সালের ১০ আগস্ট থেকে বেনাপোল বন্দরের দায়িত্ব পালন করে আসছিলেন। তার দায়িত্ব পালনে বেনাপোল বন্দরের কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.