Sylhet Today 24 PRINT

ফরিদপুরে বন্দুকযুদ্ধে ২ ডাকাত নিহত

সিলেটটুডে ডেস্ক |  ০৮ ডিসেম্বর, ২০১৬

ফরিদপুরে সন্দেহভাজন দুই ডাকাত দলের ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছে।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফরিদপুর জেলা সদরের কৈজুরি ইউনিয়নের পেয়ারপুর গ্রামে কথিত এই বন্দুকযুদ্ধ হয়। নিহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। তাঁদের বয়স আনুমানিক ৩০-৩৫ বছর।

তবে ঘটনাস্থল থেকে পুলিশ ১টি নাইন এমএম পিস্তল, ২ রাউন্ড গুলি ও ১০টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিনের বলেন, রাতে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ ৭ রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে ডাকাতদের মধ্যে গোলাগুলি বন্ধ হয়ে যায়। পরে ঘটনাস্থলে দুজনের গুলিবিদ্ধ দেহ পড়ে থাকতে দেখা যায়। তাঁদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁদের মৃত ঘোষণা করেন।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক সিরাজুল ইসলাম বলেন, নিহত দুইজনের শরীরে বুলেটের আঘাত রয়েছে। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। নিহত দুইজনের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পুলিশ বলছে, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি ১০টি হাতবোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।

কোতোয়ালি থানার ওসি নাজিম উদ্দিন আরো বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল ডাকাতের মধ্যে এই বন্দুকযুদ্ধ হয় বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.