Sylhet Today 24 PRINT

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

সিলেটটুডে ডেস্ক |  ০৮ ডিসেম্বর, ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের সুলতানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুর রহমান জানান, দুপুরে সুলতানপুর এলাকায় একটি বাস একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত ও কয়েকজন আহত হন।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি বলে জানিয়েছেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.