Sylhet Today 24 PRINT

চট্টগ্রামে ২ ভুয়া ডিবি পুলিশ আটক

সিলেটটুডে ডেস্ক |  ০৯ ডিসেম্বর, ২০১৬

বন্দরনগীরর কোতয়ালী থানার রহমতগঞ্জ এলাকা থেকে ডিবি পুলিশের সাজে দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে।

গোয়েন্দা পুলিশই তাদের আটক করেছে বলে জানিয়েছেন সিএমপি’র মিডিয়া বিষয়ক সহকারী কমিশনার কাজল কান্তি বড়ুয়া।

তিনি সাংবাদিকদের বলেন, রাত ১০টার দিকে ওই এলাকায় ঘোরাঘুরি করার সময় একটি কাটা রাইফেল, একটি বিদেশি পিস্তল ও দুটি হ্যান্ডকাফসহ এই দুই জনকে ধরা হয়।

তিনি আরো বলেন, শুক্রবার এদের দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।

তবে তদন্তের স্বার্থে এই দুই জনের নাম আপাতত গোপন রাখা হচ্ছে বলেই জানান ওই সিএমপি কর্মকর্তা। এছাড়া পুলিশের ছদ্মবেশে ছিনতাই করতো বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.