Sylhet Today 24 PRINT

বীরপ্রতীক তারামন বিবি গুরুতর অসুস্থ

সিলেটটুডে ডেস্ক |  ১০ ডিসেম্বর, ২০১৬

বীরপ্রতীক তারামন বিবি গুরুতর অসুস্থতায় ভুগছেন। দীর্ঘদিনের শ্বাসকষ্ট আর কাশি বেড়ে যাওয়ার পাশাপাশি যোগ হয়েছে ব্যথাসহ নানা রোগব্যাধি। ফলে তিনি আর হাঁটাচলা করতে পারছেন না। একাত্তরের এ বীরাঙ্গনা এখন কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার কাচারীপাড়া গ্রামে নিজ বাড়িতে শয্যাশায়ী।

তারামন বিবি জানান, তার নিঃশ্বাস নিতে কষ্ট হয়, মাথা ও পিঠের ব্যথায় হাঁটাচলা করতে পারেন না। গত কয়েক দিন থেকে বেশি অসুস্থতায় ভুগছেন, তিনবেলা ওষুধ সেবন করেও অবস্থার উন্নতি হচ্ছে না। এ মুক্তিযোদ্ধার ইচ্ছা, বিদেশে উন্নত চিকিৎসা নিয়ে সুস্থ হওয়া। এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা কামনা করেন তিনি।

তারামন বিবির ছেলে তাহের আলী জানান, গত ৩০ নভেম্বর রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসক কর্নেল দেলোয়ার হোসেন তার মাকে দেখে ব্যবস্থাপত্র এবং উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.