Sylhet Today 24 PRINT

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

সিলেটটুডে ডেস্ক |  ১০ ডিসেম্বর, ২০১৬

কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় আসলাম (৪০) নামে এক নসিমন চালক নিহত হয়েছেন।

শনিবার (১০ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের আরেফসড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসলাম কুষ্টিয়া সদর উপজেলার স্বস্তিপুর এলাকার নুরু সর্দারের ছেলে।

আমলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাবলুর রহমান জানান, ভোরে কুষ্টিয়া থেকে জলপাই ও আলু বোঝাই একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থেমে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নসিমন চালক আসলামের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.