Sylhet Today 24 PRINT

গোপালগঞ্জে ছাত্রকে বলাৎকার করার সময় মক্তবের শিক্ষক আটক

সিলেটটুডে ডেস্ক |  ১১ ডিসেম্বর, ২০১৬

গোপালগঞ্জে ৬ বছরের এক শিশুকে বলাৎকার সময় আরমান শিকদার (৩০) নামে মক্তবের এক শিক্ষককে হাতেনাতে ধরে গণধোলাই দিয়েছে স্থানীয়রা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

রোববার (১১ ডিসেম্বর) সকালে শহরের বিসিক শিল্পনগরী মসজিদের মক্তবে এ ঘটনা ঘটে।

আটক আরমান কাশিয়ানী উপজেলার সিতারামপুর গ্রামের আক্তার শিকদারের ছেলে।

গোপালগঞ্জ সদর থানা পুলিশ জানায়, সকালে মক্তবের সকল ছাত্রদের ছুটি দিয়ে ৬ বছরের এক বালককে পড়া নেওয়ার কথা বলে রেখে দেয়। পরে মক্তবের ভেতরে একটি রুমে নিয়ে শিশুটিকে বলাৎকার করেন। শিশুটির বাড়িতে যেতে দেরি হওয়ায় শিশুর বাবা মক্তবে এসে ঘটনাটি দেখে ফেলেন এবং ওই শিক্ষককে আটক করে এলাকাবাসীকে জানান। পরে এলাকাবাসী তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন।

শিশুটিকে অসুস্থ অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.