Sylhet Today 24 PRINT

বেনাপোলে অস্ত্র ও গুলি উদ্ধার

বেনাপোল প্রতিনিধি |  ১১ ডিসেম্বর, ২০১৬

বেনাপোল সীমান্ত থেকে ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি ও ম্যাগজিন উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

রোববার (১১ ডিসেম্বর) সকালে বেনাপোলের সীমান্তবর্তী  অগ্রভুলোট গ্রাম থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

যশোর বিজিবি-২১ ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের সুবেদার আব্দুল জলিল জানান, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়ে‌ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.