Sylhet Today 24 PRINT

খুলনায় ৩ শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে স্কুলের দপ্তরি আটক

সিলেটটুডে ডেস্ক |  ১১ ডিসেম্বর, ২০১৬

খুলনায় সরকারি শিশু সদনে প্রথম শ্রেণির তিন শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্কুলের দপ্তরিকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানায়, গত ৪ ডিসেম্বর টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সভাপতির ৫২তম জন্মদিনের অনুষ্ঠান চলছিলো। এসময় সদনের দপ্তরি বাচ্চু হওয়ালাদার বাথরুমে নিয়ে তিন শিশু শিক্ষার্থীকে ধর্ষণ করে।

ঘটনা ধামাচাপা দিতে স্কুল কর্তৃপক্ষ বারবার চেষ্টা করে বলেও অভিযোগ করেন এলাকাবাসী। পরে রোববার (১১ ডিসেম্বর) সকালে এলাকাবাসীর বিক্ষোভের মুখে অভিযুক্ত দপ্তরিকে আটক করেছে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.