Sylhet Today 24 PRINT

ছাত্রলীগ নেতা দিয়াজের মরদেহের দাফন সম্পন্ন

সিলেটটুডে ডেস্ক |  ১২ ডিসেম্বর, ২০১৬

দ্বিতীয় দফা ময়নাতদন্ত শেষে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করা কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর মরদেহ দাফন করা হয়েছে।

রোববার (১১ ডিসেম্বর) দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ‌্রীয় মসজিদ সংলগ্ন কবরস্থানে একই জায়গায় তাকে দাফন করা হয়।

সিআইডির চট্টগ‌্রাম জোনের এএসপি অহিদুর রহমান ও দিয়াজের পরিবারের উপস্থিতিতে রাত ১টার দিকে একই জায়গায় মরদেহ দাফন করা হয়।

এ ব্যাপারে সিআইডি’র চট্টগ্রাম জোনের এএসপি অহিদুর রহমান বলেন, রোববার রাত একটার দিকে দিয়াজের মরদেহ দাফন করা হয়। 

এর আগে রোববার দুপুরে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে পুনঃময়নাতদন্ত সম্পন্ন করার পর একইদিন বিকেলে চট্টগ্রাম উদ্দেশ্যে রওনা দেয় দিয়াজের মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.