Sylhet Today 24 PRINT

ঝিনাইদহে ৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

ঝিনাইদহ প্রতিনিধি |  ১২ ডিসেম্বর, ২০১৬

ঝিনাইদহ কালীগঞ্জ থেকে ৭০০ পিস ইয়াবাসহ ইবরাহিম (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রোববার (১১ ডিসেম্বর) রাত ১০টার দিকে কালীগঞ্জ চিনিকল এলাকার বাবরা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইবরাহিম কালীগঞ্জ উপজেলার খালকুলা গ্রামের জলিল উদ্দীনের ছেলে।

কালীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট ইয়াবাসহ ইবরাহিম নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করে। এই ঘটনায় কালীগঞ্জ থানায় একটি মামলাও হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.