Sylhet Today 24 PRINT

বুদ্ধিজীবী দিবসে ছাত্র ইউনিয়নের আলোচনা সভা ও প্রদীপ প্রজ্জ্বলন

রাঙামাটি প্রতিনিধি |  ১৪ ডিসেম্বর, ২০১৬

প্রতিবছরের ন্যায় এবারও ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করছে জেলা ছাত্র ইউনিয়ন। জেলা ছাত্র ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে বিকাল চারটায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অভিজিৎ বড়ুয়ার সভাপতিত্ব করেন বক্তব্য রাখেন- জেলা ছাত্র ইউনিয়নের সাধারন সম্পাদক মিশু দে, শিক্ষা ও গবেষনা বিষয়ক সম্পাদক জিকু দিও, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রান্ত রনি, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক রায়হান সাঈদ প্রমুখ।

সভা সঞ্চালনা করেন জেলা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক তুষার ধর।

আলোচনা শেষের দিকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি দুই মিনিট নীরাবতা পালন করা হয়।পরে সভাপতির সমাপনি বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভা শেষ হয়।

সন্ধ্যা ছয়টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহীদ প্রতি শ্রদ্ধা ও তাদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন করে জেলা ছাত্র ইউনিয়ন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.