Sylhet Today 24 PRINT

অবৈধভা‌বে ভার‌তে পাচার হওয়া কিশোরীকে বেনাপোলে হস্তান্তর

বেনাপোল প্র‌তি‌নি‌ধি |  ১৬ ডিসেম্বর, ২০১৬

ভাল কা‌জের প্র‌লোভ‌নে প‌ড়ে ভার‌তে পাচার হওয়ার এক বছর পর এক কিশোরীকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় ভারত-বাংলাদেশ সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিট প্রক্রিয়ায় তাকে বেনাপোলে হস্তান্তর করা হয়।

ওয়ার্ল্ড ভিশন এনজিও সংস্থার যশোর শাখার কর্মকর্তা জাকিয়া আক্তার জানান, ভালো কাজের কথা বলে পাচারকারীরা ঐ কিশোরীকে ভারতে পাচার করে। পরে ভারতীয় পুলিশ অবৈধ বাস করার অভিযোগে তাকে আটক করে আদালতে পাঠায়। সেখান থেকে মুম্বাইয়ের একটি এনজিও সংস্থা তাকে ছাড়িয়ে নিয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। পরবর্তীতে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগে ট্রাভেল পারমিট আইনে তাকে বাংলাদেশে ফেরত আনা হয়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে ওই কিশোরীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পরে ওয়ার্ল্ড ভিশন নামে একটি এনজিও সংস্থা তাকে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য গ্রহণ করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.