Sylhet Today 24 PRINT

পাওনা টাকা চাইতে গিয়ে ভাবির লাথিতে দেবরের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ১৬ ডিসেম্বর, ২০১৬

জামালপুরের সরিষাবাড়ীতে পাওনা টাকা চাওয়ায় ভাবির লাথিতে দেবরের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ভাবিকে আটক করেছে পুলিশ।

জানা যায়, দুপুরে শিমলা বাজার এলাকার প্রদীপ চন্দ্র ঘোষ (৪৫) তাঁর ভাবি বিভা ঘোষের (৪৮) কাছে পাওনা ৮০০ টাকা ফেরত চান। বিষয়টি নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে প্রদীপের নিম্নাঙ্গে লাথি মারেন বিভা। সাথে সাথে প্রদীপ অচেতন হয়ে পড়েন।

স্বজনরা প্রদীপকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান জানান, এ ঘটনায় বিভা ঘোষের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.