Sylhet Today 24 PRINT

ফেসবুকে লেখাকে কেন্দ্র করে স্কুলছাত্রকে কুপিয়ে ও পিটিয়ে জখম

সিলেটটুডে ডেস্ক |  ১৬ ডিসেম্বর, ২০১৬

ফেসবুকে দেয়া পোস্টের জের ধরে রাজধানীর কামরাঙ্গীর চরে পারভেজ হোসেন নামের এক স্কুলছাত্রকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৬ ডিসেম্বর) ভোরে এ হামলার ঘটনা ঘটে। আহত পারভেজ এবার এসএসসি পরীক্ষা দেবে।

আহত ছাত্রের পরিবার সূত্রে জানা যায়, ফেসবুকে লেখাকে কেন্দ্র করে এক মাস আগে স্থানীয় বখাটেদের সঙ্গে পারভেজের কথা কাটাকাটি হয়েছিল। এর জের ধরে শুক্রবার ভোরে আলোড়ন স্কুল অ্যান্ড কলেজের বিজয় দিবসের অনুষ্ঠান থেকে বাড়িতে ফেরার পথে ২০-২৫ জন যুবক পারভেজের ওপর হামলা চালায়। তার বাঁ পায়ে চাপাতি দিয়ে কোপ দেয়া হয় ও রড দিয়ে শরীরের বিভিন্ন অংশে আঘাত করা হয়।

গুরুতর আহত অবস্থায় পারভেজকে তার বন্ধুরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি বলে জানা যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.