Sylhet Today 24 PRINT

গাজীপুরে বাস-লেগুনা সংঘর্ষ, নিহত ৬

সিলেটটুডে ডেস্ক |  ১৭ ডিসেম্বর, ২০১৬

গাজীপুর সিটি করপোরেশনের ইটাহাটা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস-লেগুনার সংঘর্ষে এক নারীসহ ৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৫ জন।

শনিবার (১৭ ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি।

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. এমরান হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গাজীপুর সিটি করপোরেশনের ইটাহাটা এলাকায় ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের পশ্চিম পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি বাস দাঁড়িয়ে ছিল। এসময় চৌরাস্তাগামী যাত্রীবাহী একটি লেগুনার সঙ্গে ওই বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ও হাসপাতালে নেওয়ার পথে এক নারীসহ ৬ জন নিহত হন। দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৫ জন। 

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.