Sylhet Today 24 PRINT

রাজধানীর খিলক্ষেতে একই পরিবারের তিনজন গুলিবিদ্ধ

সিলেটটুডে ডেস্ক |  ১৭ ডিসেম্বর, ২০১৬

রাজধানীর খিলক্ষেতের বেল্লা এলাকায় দুর্বৃত্তের গুলিতে একই পরিবারের তিনজন আহত হয়েছে। সন্দেহভাজন এক হামলাকারীকে আটক করেছে পুলিশ। 

শনিবার (১৭ ডিসেম্বর) এ ঘটনা ঘটে।

গুলিতে আহত ব্যক্তিরা হলেন সৌধ মিয়া (৫০), তাঁর স্ত্রী ফাতেমা বেগম (৪০) ও ছেলে আব্দুল আলিম (২৫)। তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আটক ব্যক্তির নাম হামিদুর রহমান।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, ভোরে সৌধ মিয়ার চাচাতো ভাই ধলু মিয়ার জমির ওপর দিয়ে ড্রেজারের পাইপ নেওয়া হচ্ছিল। ধলু মিয়া প্রতিবাদ জানালে ড্রেজারের মালিক হামিদুরের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ধলু মিয়াকে মারতে উদ্যত হন হামিদুর। চিৎকার শুনে ওই এলাকার পাশ থেকে সৌধ মিয়া ও তাঁর পরিবারের সদস্যরা ঘটনাস্থলে যান। একপর্যায়ে হামিদুর এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে সৌধ মিয়া, তাঁর স্ত্রী ও ছেলে গুলিবিদ্ধ হন।

পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার এস এম মোস্তাক আহমেদ খানের জানান, সন্দেহভাজন হামলাকারী হামিদুর রহমানকে অস্ত্রসহ আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.