Sylhet Today 24 PRINT

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

সিলেটটুডে ডেস্ক |  ১৮ ডিসেম্বর, ২০১৬

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় শ্রমিক ভর্তি একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে গেলে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

রোববার (১৮ ডিসেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার উলোখোলা এলাকায় ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শনক (এসআই) গোলাম মওলা গণমাধ্যমকে এ তথ্য জানান। 

এর আগে গতকাল শনিবারই গাজীপুর সিটি করপোরেশনের ইটাহাটা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস ও লেগুনার (হিউম্যান হলার) মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত ও ৯ জন আহত হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.