Sylhet Today 24 PRINT

শার্শায় ২ মাদক ব্যবসায়ী আটক

বেনাপোল প্রতিনিধি |  ১৮ ডিসেম্বর, ২০১৬

শার্শায় ৫০০ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

রোববার (১৮ নভেম্বর) সকালে শার্শার বাগআঁচড়া ইউনিয়নের গাজিপাড়া থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার ঘোষপাড়ার সিরাজুল ইসলামের ছেলে শাহারিয়ার মাহামুদ রাসেল (৩০) ও কাজিপাড়ার আতিয়ার রহমানের ছেলে রাজিব হোসেন আকাশ (২৮)।

বাগআঁচড়া ফাঁড়ি পুলিশ জানায়, গোপন খব‌রে জান‌তে পে‌রে মাদক বেচা-কেনার সময় বাগআঁচড়া ফাঁড়ি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ৫০০ গ্রাম হেরোইনসহ রাসেল ও আকাশ নামে ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।

বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং দুপুরে তাদের যশোর আদালতে সোপর্দ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.