Sylhet Today 24 PRINT

সিরাজগঞ্জে পুলিশের পিকআপ খাদে পড়ে এসআইসহ আহত ৪

সিলেটটুডে ডেস্ক |  ১৯ ডিসেম্বর, ২০১৬

 সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসের ধাক্কায় টহলরত পুলিশের পিকআপ খাদে পড়ে এক এসআইসহ (উপ পরিদর্শক) চার কনস্টেবল আহত হয়েছেন। 

সোমবার (১৯ ডিসেম্বর) ভোরে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে রায়গঞ্জ উপজেলার ষোল মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন এসআই আশফাকুর, চালক রফিকুল, কনস্টেবল গফুর ও শফিকুল।দুর্ঘটনায় পিকআপের চালক রফিকুল ও এসআই আশফাকসহ আরও দু’কনস্টেবল আহত হয়েছেন। এদের মধ্যে কনস্টেবল গফুর ও শফিকুলের অবস্থা আশংকাজনক। তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম বলেন, ভোরে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী পদ্মশ্রী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ষোল মাইল এলাকায় টহলরত পুলিশ পিকআপকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপটি দু’টুকরো হয়ে খাদে পড়ে যায়।

ওসি আরও জানান, বাসটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.