Sylhet Today 24 PRINT

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহ প্রতিনিধি |  ২০ ডিসেম্বর, ২০১৬

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার গাবলা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হন আরেক ব্যক্তি।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির নাম মাহাবুবুর রহমান (৪০)। নিহত মাহবুবুর শৈলকূপার ভাতবিলা কুলচারা গ্রামের লুৎফর রহমানের ছেলে।

মাহাবুবুর রহমানের ছোট ভাই মাছুদ রানা ও চাচা ফারুক মণ্ডল অভিযোগ করে বলেন, ঝিনাইদহ থেকে শৈলকূপা সড়কে যে সব যানবাহন চলাচল করে তার অধিক অংশ যানবাহনের হেল্পার দ্বারা পরিচালনা করা হয়। এ সব যানবাহনের কোন প্রকার ফিটনেস নাই এবং ড্রাইভারেরও লাইসেন্স নাই। এরা কি ভাবে রাস্তায় গাড়ী চালায়।

তারা আশঙ্কা করে আরো বলেন, স্থানীয়রা ঘটনা দেখে বলেছেন বাচ্চু তার বাম পাশ ধরে মোটরসাইকেল চালিয়ে নিজ বাসা থেকে ঝিনাইদহ শহরে যাচ্ছিল। ঝিনাইদহ থেকে শৈলকুপাগামী একুশে গাড়ীটি উল্টা পথে গিয়ে বাচ্চুকে ধাক্কা দিলে বাচ্চু গুরুতর আহত হয়।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ঝিনাইদহ কুষ্টিয়া সড়কের গাবলা নামক স্থানে ঝিনাইদহ থেকে হাটফাজিলপুরগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা মটরসাইকেলকে ধাক্কা দিলে সাইকেল আরোহী ২ জন আহত হন। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মাহবুবকে মৃত ঘোষণা করেন। পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.