Sylhet Today 24 PRINT

মংলায় সড়ক দুর্ঘটনায় ২ ছাত্রলীগকর্মীর মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ২৩ ডিসেম্বর, ২০১৬

মংলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পৌর ছাত্রলীগের দুই কর্মীর মৃত্যুর ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মংলার হলদিবুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ২ ছাত্রলীগকর্মীর নাম শোভন হোসেন বাবু (১৯) ও সৈকত হোসেন (২০)।

এতে গুরুতর আহত হয়েছেন মোটর সাইকেলের আরেক আরোহী ছাত্রলীগ নেতা কামরুজ্জামান রনি (২৭)।  তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মংলা থানার এএসআই নাসির হোসেন জানান, রাতে উপজেলার চিলা ইউনিয়ন থেকে বিজয় দিবসের অনুষ্ঠান শেষে শহরে ফেরার পথে তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি খেজুর গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয়। অপর একজন গুরুতর আহত হয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.