Sylhet Today 24 PRINT

রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে বাস দুর্ঘটনায় আহত ২০

রাঙামাটি প্রতিনিধি |  ২৩ ডিসেম্বর, ২০১৬

রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের নানিয়ারচর উপজেলার ক্যাঙড়াছড়ি এলাকায় যাত্রীবাহী একটি বাস দুর্ঘটনায় ২০ জন যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার দুপুরে রাঙামাটি থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে এলাকাবাসী ও সেনাবাহিনী, বিজিবি,ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলা
হাসপাতালে নিয়ে যায়। আহত ৬ যাত্রীকে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে আসা হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

রাঙামাটি জেনারেল হাসপাতাল সূত্র জানায়, ৬ যাত্রী আহত অবস্থায় আনা হলে তাদের প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন এবং তাদের আঘাত গুরুতর নয়।

আহত যাত্রীরা জানায়, একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাশের পাহাড়ের সাথে ধাক্কা খেলে সাথে সাথে বাসটি কাৎ হয়ে রাস্তার পাশে পড়ে যায়।

ঘটনায় নিহতের কোনও খবর পাওয়া যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.