Sylhet Today 24 PRINT

দিয়াজ অনুসারী ছাত্রলীগ নেতা মামুন আটক

সিলেটটুডে ডেস্ক |  ০২ জানুয়ারী, ২০১৭

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি মো. মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত বছরের দুই সংঘর্ষের মামলার আসামি তিনি।

রোববার (১ জানুয়ারি) মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের আব্দুর রব হলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানা যায় পুলিশ সূত্রে।

গ্রেপ্তার হওয়া মামুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি, তিনি প্রয়াত ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরীর অনুসারী হিসেবেও পরিচিত।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মুজিবুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি মামুনকে গ্রেফতার করা হয়েছে। চবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ উদ্দিন অভি ও সহসভাপতি তায়েফুল হক তপুর ওপর হামলার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.