Sylhet Today 24 PRINT

কক্সবাজারে অস্ত্র কারখানার সন্ধান, গোলাবারুদ উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ০৪ জানুয়ারী, ২০১৭

কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে একটি অস্ত্র কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব-৭।

বুধবার (৪ জানুয়ারি) সকাল ৯টা থেকে এ অভিযান শুরু হয়। এখনও অভিযান চলছে। সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব-৭ এর সিও লেফটেন্যান্ট কর্নেল মিফতা উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ বিষয়ে বিকাল ৪টায় সংবাদ সম্মেলন করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.