Sylhet Today 24 PRINT

গণতন্ত্র বিজয় দিবস উপলক্ষে বেনাপোলে বিজয় মিছিল

বেনাপোল প্রতিনিধি |  ০৫ জানুয়ারী, ২০১৭

বেনাপোল পৌর আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের উদ্যোগে গণতন্ত্র বিজয় দিবস উপলক্ষে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) বিকাল ৫ টার সময় বেনাপোল পৌর আওয়ামীলীগের কার্যালয় থেকে এ মিছিলটি বের করা হয়। মি‌ছিল‌টি বেনা‌পোল বাজার ঘু‌রে দলীয় কার্যালয়ের সাম‌নে এসে শেষ হয়।

এ সময় আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠ‌নের নেতা-কর্মীরা গণতন্ত্র বিজয় দিবস উপলক্ষে বক্তব্য দেন।

এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি অহিদুজ্জামান, যুগ্ম-সম্পাদক মোহাতাব উদ্দিন, শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাসেল, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক জুলফিক্কার আলী মন্টু, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন-আহবায়ক কামাল হো‌সেন, বেনাপোল পৌর ছাত্রলীগের সভাপতি আশিকুল ইসলাম পারভেজ, সাধারণ সম্পাদক অহিদুজ্জামান অপু প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.