Sylhet Today 24 PRINT

কুমিল্লায় সড়ক দুর্ঘটনা, নিহত ৪

সিলেটটুডে ডেস্ক |  ১৪ জানুয়ারী, ২০১৭

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খালে পড়ে চারজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরো ২৫ জন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঝিংলাতলী ব্রিজের কাছে শনিবার (১৪ জানুয়ারি) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল জানান, নীলফামারীর ডিমলা থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। ঘটনাস্থলে চারজন নিহত হন। এ ছাড়া আহত হন ২৫ জন।

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সহযোগিতায় হাইওয়ে পুলিশ গাড়িটি উদ্ধার করেছে। তাদের মধ্যে গুরুতর আহত তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তা’ক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.