Sylhet Today 24 PRINT

লক্ষ্মীপুরে ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১০ জনের কারাদণ্ড

সিলেটটুডে ডেস্ক |  ১৮ জানুয়ারী, ২০১৭

লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি আশরাফুল আলমকে হত্যাচেষ্টা মামলায় সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১০ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর মুখ্য বিচারিক আদালতের বিচারক মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে একজন যুবলীগ নেতাও আছেন।

দণ্ডাদেশ পাওয়া নেতাকর্মীদের আদালত থেকে কারাগারে নেওয়ার পথে লক্ষ্মীপুর শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১০ সালের ৫ সেপ্টেম্বর লক্ষ্মীপুর শহরের আলিয়া মাদ্রাসা এলাকায় জেলা ছাত্রলীগের সহসভাপতি আশরাফুল আলমকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করা হয়। ঘটনার পরদিন আহতের বাবা অ্যাডভোকেট মো. বদরুল আলম বাদী হয়ে সদর থানায় মামলা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.