Sylhet Today 24 PRINT

ময়মনসিংহে মহিলা কলেজে দুর্বৃত্তদের হামলা

সিলেটটুডে ডেস্ক |  ১৯ জানুয়ারী, ২০১৭

ময়মনসিংহের ফজলুল হক চৌধুরী মহিলা কলেজে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে লাঠিসোটা নিয়ে আট-নয়জন যুবক এ হামলা চালায়। এসময় হামলাকারীরা অধ্যক্ষের কক্ষ, একটি শ্রেণিকক্ষ এবং একটি মোটরসাইকেল ভাঙচুর করে।

কলেজটির অধ্যক্ষ হোসেন আলী চৌধুরী সাংবাদিকদের জানান, তিনি শিক্ষক-কর্মকর্তাসহ এখন ঢাকায় অবস্থান করছেন। ঘটনার খবর পেয়ে তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মুঠোফোনে জানিয়েছেন।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল হক জানান, কলেজ কর্তৃপক্ষ হামলার বিষয়টি জানানোর পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.