Sylhet Today 24 PRINT

বেনাপোলে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

বেনাপোল প্রতিনিধি |  ২১ জানুয়ারী, ২০১৭

মানুষ মানু‌ষের জন্য, জীবন জীব‌নের জন্য/একটু সহানুভূতি মানুষ কি পে‌তে পা‌রে না। এই শ্লোগান নি‌য়ে বেনা‌পো‌লে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হ‌য়ে‌ছে।

শুক্রবার (২০ জানুয়ারি) ‌বিকাল ৪টায় বেনা‌পোল সরকারি প্রাথ‌মিক বিদ্যালয় প্রাঙ্গণে গা‌জিপুর প্রত্যয় ক্লা‌বের উদ্যোগে দুস্থদের মধ্যে শী‌তের কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন, শার্শা উপ‌জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, গা‌জিপুর ওয়ার্ড আওয়ামীলী‌গের সভাপ‌তি আলহাজ্ব মজনুর রহমান, গা‌জিপুর স্বেচ্ছা‌সেবকলী‌গের সভাপ‌তি টুটুল, সাধারণ সম্পাদক ইসমাইল শেখ, কুদ্দুস, হায়দার, আবুল কালামসহ অন্যান্য সদস্য বৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.