Sylhet Today 24 PRINT

বেনাপোল সীমান্তে ভারতীয় ফেনসিডিল উদ্ধার

বেনাপোল প্রতিনিধি |  ২৪ জানুয়ারী, ২০১৭

বেনাপোল সীমান্তের দৌলতপুর মাঠ থেকে ৩০৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৩ জানুয়ারি) রাতে ২১ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা ফেনসিডিলের এ চালানটি উদ্ধার করে।

বিজিবির দৌলতপুর ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুস সামাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাতে মাদক পাচারকারীরা সীমান্ত পথে ভারত থেকে মাদকের চালান নিয়ে আসার সময় বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে তারা বস্তা ফেলে পালিয়ে যায়। প‌রে বস্তা উদ্ধার করে তার ভিত‌র থেকে ৩০৫ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.