Sylhet Today 24 PRINT

ঝিনাইদহে নিখোঁজের ৪ দিন পর লাশ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি |  ২৪ জানুয়ারী, ২০১৭

ঝিনাইদহে নিখোঁজের ৪ দিন পর শরিফুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি সদর উপজেলার বাজার গোপালপুর গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) গোপালপুর গ্রামের ভুট্টা ক্ষেত থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে শুক্রবার (২০ জানুয়ারি) সকালে তিনি বাড়ি থেকে বেড়িয়ে নিখোঁজ হন।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, শুক্রবার সকালে শরিফুল ইসলাম বাড়ী থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি। মঙ্গলবার সকালে ওই গ্রামের একটি ভুট্টা ক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে তার লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে জানা যাবে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.