Sylhet Today 24 PRINT

বেনাপোল সীমান্তে ৩ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার

বেনাপোল প্র‌তি‌নি‌ধি  |  ২৫ জানুয়ারী, ২০১৭

বেনাপোল সীমান্তে ভারত থেকে পাচার হয়ে আসা ৩ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি-২১) সদস্যরা।

বুধবার (২৫ জানুয়ারি) সকালে বেনাপোলের পুটখালী চরের মাঠ থেকে এ টাকার চালান‌টি উদ্ধার করা হয়।

পুটখালী বিজিবি ক্যাম্পের সুবেদার হরে কৃষ্ণ রায় জানান, নিয়‌মিত টহ‌লের সময় বিজিবি সদস্যরা ‌দেখ‌তে পাই পুটখালী চরের মাঠ থে‌কে দুই যুবক সীমান্ত দিয়ে সাইকেল চালিয়ে পুটখালী বাজারের দিকে আসছে। এসময় বিজিবি সদস্যরা তা‌দের দাঁড়া‌তে বল‌লে তারা সাইকেল ফেলে পালিয়ে যায়। পরে সাইকেলে থাকা একটি প্যাকেট থেকে ৩ লাখ ৯০ হাজার উদ্ধার করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.