Sylhet Today 24 PRINT

পাবনায় পুলিশকে লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলি, দুই পুলিশ আহত

সিলেটটুডে ডেস্ক |  ২৫ জানুয়ারী, ২০১৭

পাবনার আটঘরিয়ায় সন্ত্রাসীদের গুলিতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

বুধবার (২৫ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার ডেঙ্গারগ্রাম ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

আহত দুই পুলিশ হলেন, আটঘরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন (৪০) ও তোফাজ্জল হোসেন (৪০)। তাদের আহত অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

আটঘরিয়া থানার ওসি ফারুক আহম্মদ জানান, ঘটনার সময় ওই দুই পুলিশ সদস্য সিভিল পোশাকে মোটরসাইকেলে একদন্ত ইউনিয়নের ডেঙ্গারগ্রাম এলাকায় যান। সেখানে একটি সাদা প্রাইভেট কারে থাকা লোকজনের গতিবিধি সন্দেহজনক হলে চ্যালেঞ্জ করেন দুই পুলিশ সদস্য। এসময় ওই প্রাইভেট কারে থাকা সন্ত্রাসীরা দুই পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালিয়ে যায়।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. মঞ্জুরা রহমান জানান, আহত দুইজনের মধ্যে এসআই মনির হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.