Sylhet Today 24 PRINT

বিমান বাহিনীতে চাকরি পাচ্ছেন সেই ভ্যান চালক

সিলেটটুডে ডেস্ক |  ২৯ জানুয়ারী, ২০১৭

বিমান বাহিনীতে চাকরি পাচ্ছেন প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের বহনকারী কিশোর ভ্যানচালক ইমাম শেখ। শিক্ষাগত যোগ্যতা অনুসারে তাকে বিমান বাহিনীতে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক ও প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়া-কোটালীপাড়া এলাকার নির্বাচনী প্রতিনিধি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ গণমাধ্যমকে এ কথা জানান।

তিনি জানান, যশোরের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটির স্কোয়াড্রন লিডার হারুন অর রশিদের নেতৃত্বে তিন সদস্যের দল ইমাম শেখের বাড়ির উদ্দেশে রওনা হয়েছে।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মোবাইল ফোনে ইমাম শেখের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের বলেন, "খুব ভালো লাগতাছে। চাকরি হওয়ার বিষয়টি আমি বিশ্বাসই করতে পারতেছি না। আমি খুব খুশি, সবকিছু স্বপ্নের মতো মনে হইতাছে।"

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.