Sylhet Today 24 PRINT

অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় বেনাপোল সীমান্তে আটক ৮

বেনাপোল প্রতিনিধি |  ৩০ জানুয়ারী, ২০১৭

অবৈধভাবে ভারত থেকে স্ব‌দে‌শে ফেরার সময় বেনাপোল সীমান্ত থেকে নারী, পুরুষ ও শিশুসহ ৯ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

সোমবার (৩০ জানুয়ারি) সকা‌লে বেনাপোলের দৌলতপুর মাঠ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন জাহাঙ্গীর হোসেন (৫৫), সোবহান আলী (২৩), শাহাবুদ্দীন আহম্মেদ (২৫), ডলি বেগম (১৮), লিপি বেগম (৩২),বৃষ্টি বেগম (২৬) ও দুই শিশু। আটককৃতদের বাড়ি বাগেরহাট, সাতক্ষীরা ও নড়াইল জেলার বিভিন্ন এলাকায়।

দৌলতপুর বিজিবি ক্যাম্পের সুবেদার আব্দুস ছামাদ জানান, অবৈধভাবে সীমান্ত পা‌ড়ি দি‌য়ে ভারত থেকে বেশ কিছু নারী-পুরুষ বাংলাদেশে প্রবেশ করছে এমন খব‌রের ভিত্তিতে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা দৌলতপুর মাঠে অভিযান চালিয়ে তাদের আটক করে। ত‌বে এ সময় পাচারকারী চ‌ক্রের কাউ‌কে আটক কর‌তে পা‌রে‌নি বি‌জি‌বি সদস্যরা।

বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) আশরাফ হো‌সেন জানান, আটককৃতদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে মামলা দি‌য়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। সোমবার দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.