Sylhet Today 24 PRINT

ঝিনাইদহের মহেশপুরে ২ জনকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

ঝিনাইদহ প্রতিনিধি |  ০১ ফেব্রুয়ারী, ২০১৭

ঝিনাইদহের মহেশপুরে সরকারি কাজে বাধা দেবার অভিযোগে আলম আমিন (৩৭) এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও মাদক সেবন করার অভিযোগে বিকাশ চন্দ্র ঘোষ (৩২) নামের অপর একজনকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেলে মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশাফুর রহমান এ রায় দেয়।

ইউএনও আশাফুর রহমান জানান, উপজেলার দাড়িয়াপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে আল আমিন বিভিন্ন ভাবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের হুমকি ও সরকারি কাজে বাধা দিয়ে আসছিল। তাকে আটক করে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এছাড়াও মাদকদ্রব্য সেবন করার অভিযোগে বিরেন চন্দ্র ঘোষ তার ছেলে বিকাশ চন্দ্র ঘোষকে পুলিশের হাতে তুলে দেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.