Sylhet Today 24 PRINT

বগুড়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’, ২ ডাকাত নিহত

সিলেটটুডে ডেস্ক |  ০৮ ফেব্রুয়ারী, ২০১৭

 

বগুড়ার কাহালু উপজেলার পাঁচপীর এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। 

মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দুলাল (৪৫) ও ইব্রাহীম (৪৪)। এসময় কাহালু থানার এএসআই ফিরোজ আলম ও কনস্টেবল বারিক আহত হয়। 

ঘটনাস্থল একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছেও বলে জানিয়েছে পুলিশ ।

কাহালু থানার ওসি নুরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত জানান, মঙ্গলবার রাত সোয়া ১টায় পাঁচপীর এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। টহল পুলিশ টের পেয়ে সেখানে গেলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় পুলিশ আত্মরক্ষায় পাল্টা গুলি ছোড়ে।

তিনি আরো জানান, গোলাগুলি থামার পর এলাকার লোকজনের সহযোগিতায় গুলিবিদ্ধ অবস্থায় দুলাল ও ইব্রাহীমকে উদ্ধার করা হয়। পরে তাদেরকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে ভোরে তাদের মৃত্যু হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.