Sylhet Today 24 PRINT

বেনাপোলে রুপাসহ পাসপোর্টধারী যাত্রী আটক

বেনাপোল প্র‌তি‌নি‌ধি |  ১০ ফেব্রুয়ারী, ২০১৭

বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে ১ কেজি রুপার দানাসহ সাঈদ (৩০) নামে এক পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টার সময় বেনাপোল চেকপোস্টের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে বিজিবির ৪৯ ব্যাটালিয়নের সদস্যরা তাকে আটক করেন। আটক সাঈদ ঢাকার কেরানীগঞ্জের সামসুদ্দিনের ছেলে।

বিজিবির বেনাপোল চেকপোস্টের আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল ওয়াহাব জানান, ভারত থেকে ফেরার পর আটক পাস‌পোর্টযাত্রীর চলা‌ফেরা স‌ন্দেহজনক হওয়ার তার ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় তার ব্যাগ থেকে ১ কেজি রুপার দানা উদ্ধার করা হয়। আটক সাঈদের বিরুদ্ধে চোরাচালান মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হ‌য়ে‌ছে বলেও তিনি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.