Sylhet Today 24 PRINT

বেনাপোল সীমান্তে ১০ লাখ ভারতীয় রুপি জব্দ

বেনাপোল প্রতিনিধি |  ১১ ফেব্রুয়ারী, ২০১৭

বেনাপোল সীমান্ত থেকে ১০ লাখ ভারতীয় রুপি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি-২১) সদস্যরা।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ভারত সীমান্তবর্তী এলাকা বেনাপোলের পুটখালী চরের মাঠ থেকে এ রুপির চালান  জব্দ করা হয়।

বিজিবি জানায়, সকালে বিজিবি সদস্যরা পুটখালী চরের মাঠে টহল দেওয়ার সময় দুই যুবককে পুটখালী বাজারের দিকে আসতে দেখে। এসময় বিজিবি সদস্যরা তাদের দাঁড়াতে বললে তারা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে ভারতীয় নতুন দুই হাজার রুপির নোটের ১০ লাখ রুপি জব্দ করা হয়।

২১ ব্যাটালিয়নের পুটখালী বিজিবি ক্যাম্পের সুবেদার হরে কৃষ্ণ রায় জানান, জব্দকৃত রুপিগুলো বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.