Sylhet Today 24 PRINT

চট্টগ্রামে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

সিলেটটুডে ডেস্ক |  ১১ ফেব্রুয়ারী, ২০১৭

চট্টগ্রামের সিটি কলেজ ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে এক কর্মী নিহত হয়েছেন। শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ইয়াসিন চট্টগ্রামের সিটি কলেজের ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রিয়াজ উদ্দিন বাজারের গোলাম রসুল মার্কেটের পাশে সফিনা গলিতে কথা কাটাকাটি জের ধরে ছাত্রলীগের আহাদ পক্ষের সঙ্গে ইয়াসিন পক্ষের সংঘর্ষ হয়। দি পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ার একপর্যায়ে আহাদ পক্ষের ছেলেরা ইয়াসিনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে ইয়াসিন গুরুতর আহত হন।

চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি) জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানান, প্রতিপক্ষের ছুরিকাঘাতে সিটি কলেজের শিক্ষার্থী ইয়াসিন আহত হন। হাসপাতালে নেওয়ার পর মারা যান ইয়াসিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.