সিলেটটুডে ডেস্ক | ১২ ফেব্রুয়ারী, ২০১৭
নরসিংদীর বেলাবো থানার দড়িকান্দিতে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ১১ জন মারা গেছেন।
বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম খান বলেন, বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ১১জন ঘটনাস্থলেই মারা গেছেন।
আরও কয়েকজনকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।