Sylhet Today 24 PRINT

বেনা‌পোল সীমান্ত থে‌কে ১৪ পিস স্ব‌র্ণেরবারসহ আটক ১

বেনাপোল প্রতিনিধি  |  ১২ ফেব্রুয়ারী, ২০১৭

বেনা‌পোল বাজার থে‌কে ১৪ পিস স্ব‌র্ণের বারসহ বজলুর রহমান‌ (৫৫) না‌মে এক পাচারকারী‌কে আটক ক‌রে‌ছে বর্ডারগার্ড বি‌জি‌বি বাং‌লা‌দে‌শের সদস্যরা।

রোববার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার সময় বেনা‌পোল বাজা‌রের চু‌ড়িপ‌ট্রির সাম‌নে থে‌কে তা‌কে আটক করা হয়। আটক বজলুর রহমান বড়আঁচড়া গ্রা‌মের নেছার উদ্দি‌নের ছে‌লে।

‌দৌলতপুর ২১ বি‌জি‌বি না‌য়েক সু‌বেদার আব্দুর সামাদ জানান, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে জান‌তে পে‌রে বেনা‌পোল বাজা‌রের চু‌ড়িপ‌ট্রির সাম‌নে থেকে বজলুর রহমান‌কে আটক করা হয়। আট‌কের পর তা‌কে ক্যা‌ম্পে এনে দেহ তল্লা‌শি ক‌রে ১৪ পিস স্ব‌র্ণেরবার পাওয়া যায়। আটক স্ব‌র্ণেরবা‌রের ওজন ১ কে‌জি ৮শ গ্রাম। আটক পাচারকারী‌কে বেনা‌পোল পোর্টথানা পু‌লি‌শে সোপর্দ করা হ‌বে ব‌লেও তি‌নি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.