Sylhet Today 24 PRINT

ঢাকার তাঁতিবাজারে \'বন্দুকযুদ্ধে\' নিহত ১

সিলেটটুডে ডেস্ক  |  ১৪ ফেব্রুয়ারী, ২০১৭

রাজধানী পুরানো ঢাকার তাঁতিবাজারে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে তাঁতিবাজারের বানর গলিতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত যুবক পুলিশের খাতায় তালিকাভুক্ত একজন শীর্ষ সন্ত্রাসী। তার নাম সাগর ওরফে ডাকাত সাগর ওরফে সিফাত ওরফে দিপু (৩০)।

ঘটনাস্থল থেকে পুলিশ একটি বিদেশি রিভালবার, দুই রাউন্ড গুলি ও একটি ককটেলের অংশ বিশেষ উদ্ধার করেছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, বন্দুকযুদ্ধে নিহত সাগরের বিরুদ্ধে কোতোয়ালি থানায় ১১টি মামলা রয়েছে। সে একজন পেশাদার ছিনতাইকারী। সম্প্রতি রাজধানীতে মোটর সাইকেলে করে গুলি চালিয়ে যেসব ছিনতাইয়ের ঘটনা ঘটেছে তার বেশিরভাগের সঙ্গে সে জড়িত ছিলো। সোমবার রাত আড়াইটার দিকে তাঁতিবাজারের বানর গলিতে তার অবস্থান নিশ্চিত হলে টহলরত পুলিশের একটি টিম তাকে ধরতে সেখানে যায়। ঠিক সেসময় পুলিশকে লক্ষ করে সাগর গুলি ছুঁড়লে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। একপর্যায়ে বন্দুক যুদ্ধে সাগর নিহত হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.